ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

এসডিএফ সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৩ বিকাল

Link Copied!

আন্তঃব্যাংক মুদ্রাবাজারের কার্যক্রম আরও গতিশীল ও তারল্য ব্যবস্থাপনা জোরদার করতে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নীতি সুদহার করিডরের নিম্নসীমা হিসেবে ব্যবহৃত এসডিএফের সুদহার বিদ্যমান ৮ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা বেসরকারি খাতে ঋণ প্রদানের পরিবর্তে তাদের অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বেশি আগ্রহী হয়ে উঠছে। এতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের স্বাভাবিক গতিশীলতা ব্যাহত হচ্ছে।

এই প্রেক্ষাপটে মুদ্রানীতি কাঠামোর আওতায় কলমানি মার্কেটের কার্যক্রম আরও সক্রিয় করতে এবং তারল্য ব্যবস্থাপনাকে অধিকতর সুসংহত করতে এসডিএফ সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার বিদ্যমান ১১ দশমিক ৫০ শতাংশ এবং ওভারনাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন সুদহার আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত