ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

এপেক্স-ভিভোর বিশেষ আয়োজনে ভি৮০ লাইট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬, ২:৫৩ বিকাল

Link Copied!

প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড এপেক্স-এর সঙ্গে যুক্ত হয়েছে ভিভো। আসন্ন ভিভো ভি৮০ লাইটকে শুধু একটি স্মার্টফোন নয়, বরং প্রতিদিনের স্টাইল ও লাইফস্টাইলের অংশ করে তুলতেই এই বিশেষ আয়োজন।

কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবন, নিজের স্টাইল, পছন্দ আর সিদ্ধান্তে যারা সবসময় নিজের সেরাটা তুলে ধরতে চায় – ‘স্লে এভরি এজ’ তাদের সেই গল্প। জীবনের প্রতিটি দিকেই নিজের ছাপ রাখা, নিজের পছন্দে আত্মবিশ্বাসী থাকা আর প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এই ধারণার মূল কথা।

এই জায়গাতেই ভিভো ও এপেক্সের ভাবনার মিল। নিজের পছন্দে আত্মবিশ্বাসী এবং মান ও রুচির ক্ষেত্রে আপসহীন মানুষদের জীবনযাপনের সঙ্গে এপেক্সের ভাবনাও বেশ মানানসই। সেই মিল থেকেই ভি৮০ লাইটের সঙ্গে এপেক্সের এই বিশেষ আয়োজন।

ভিভো ভি৮০ লাইটের ভিন্নধর্মী নকশার সঙ্গে থাকছে এই সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে। ৬.৮৩ ইঞ্চির থ্রি-ডি ডুয়াল-কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-থিন বেজেল ও কার্ভড বডি ভি৮০ লাইটের ডিজাইনে দেবে প্রিমিয়াম ও আধুনিক লুক। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্ত ফোনটিকে যেমন দেবে নজরকাড়া লুক, তেমনি ব্যবহারের সময়ও দেবে আরামদায়ক অনুভূতি।

ভি৮০ লাইটের ডিজাইনে বাড়তি আকর্ষণ যোগ করবে এর স্কাইলাইন ক্যামেরা মডিউল। আড়াআড়ি ক্যামেরা মডিউল ও আলো প্রতিফলনের বিশেষ নকশা ফোনটির পেছনের অংশে এনে দেবে আলাদা মাত্রার সৌন্দর্য। স্টাইল ও নান্দনিকতায় গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের নজর কাড়বে ভি৮০ লাইটের এই নকশা।

এই আয়োজনে ভি৮০ লাইটের সঙ্গে থাকছে রুচিশীল ও স্টাইলসচেতনদের জন্য কিছু উপহার। এসব উপহার ভি৮০ লাইটের প্রিমিয়াম অভিজ্ঞতায় যোগ করবে বাড়তি আকর্ষণ। প্রযুক্তি, স্টাইল ও পরিশীলিত রুচির এই সমন্বয় ভি৮০ লাইটের আগমনকে করে তুলবে আরও বিশেষ।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা