ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা
  3. জীবন বীমা ও ব্যাংক

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ সকাল

Link Copied!

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম এক মাস দুই দিনে দেশে ৩ দশমিক ১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়ে দেশে মোট ৩ দশমিক ১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৫৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

শুধু ২ আগস্টই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলে ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। ফলে আগস্ট মাসের প্রথম দুই দিনেই মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৭৩ মিলিয়ন মার্কিন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের আগস্টের প্রথম দুই দিনে দেশে এসেছিল ৬১ মিলিয়ন মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৫১ দশমিক ৬ শতাংশ, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

এর আগে, গত জুলাই মাসে দেশে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা বজায় রয়েছে।

রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র