ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

এক জালেই ধরা ১০০ মণেরও বেশি ইলিশ!

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ সকাল

Link Copied!

১০২ মণ ইলিশ নিয়ে পটুয়াখালীর আলীপুর মৎস অবতরণ কেন্দ্রে আসে একটি মাছ ধরার ট্রলার। মাছগুলো আড়তে নিয়ে আসতেই শুরু হয় হৈ-হুল্লোড়। এক জালেই এতো মাছের খবরে শুরু হয় হাঁক-ডাক। পরে মাছগুলো নিলামে বিক্রি হয় ১৯ লাখ ২০ হাজার ৩০০ টাকায়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর আলীপুরে মেসার্স কামাল ফিস নামের একটি দোকানের চিত্র এটি। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯৫ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে এ ইলিশগুলো।

খোঁজ নিয়ে জানা যায়, এফ.বি. নাহিদা আক্তার নামের মাছ ধরা ট্রলারটি গত ১৬ সেপ্টেম্বর আলীপুর ঘাট থেকে সমুদ্রে ফিশিং করতে যায়। তিন দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্খিত মাছ পাওয়া না গেলেও বৃহস্পতিবার জাল ফেলতেই ওঠে ১০২ মণ ইলিশ। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে তিনটি সাইজে আলাদা করা হয়।

৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতিমণ ২৫ হাজার, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতিমণ মাছ ২০ হাজার এবং ছোট সাইজের প্রতিমণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয় তিন লাখ টাকায়। সব মিলিয়ে ১৯ লাখ ২০ হাজার ৩০০ টাকার মাছ বিক্রি হয়েছে।

এফবি নাহিদা আক্তার ট্রলারের মালিক আব্দুল মন্নান বেপারি বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুণতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো।

Facebook Comments Box

আরও পড়ুন

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭