ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ

একাদশ ও আলিমের শিক্ষার্থীরা ভর্তি-সহায়তা বাবদ আট হাজার টাকা করে পাবে

প্রতিবেদক
admin
২৭ নভেম্বর ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ

Link Copied!

একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে সহায়তা বাবদ আট হাজার টাকা করে দেবে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। এ টাকা পেতে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তিসহায়তা পেতে আবেদন করতে পারবেন।

গত ২০ নভেম্বর এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

শিক্ষার্থীদের জন্য ‘ভর্তিসহায়তা নির্দেশিকা’ অনুসারে শিক্ষার্থীরা কলেজে ভর্তিতে আর্থিক সহায়তা পাবে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে ভর্তিসহায়তা দিয়ে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তিসহায়তা দেওয়া হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তিসহায়তা দেওয়া হবে। ভর্তিসহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে (www.eservice.pmeat.gov.bd/admission) প্রবেশ করে অনলাইনে অবেদন করতে হবে।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের চার থেকে ছয় মাস পর টাকা পাঠানো হয়। শিক্ষার্থী ভর্তিসহায়তার জন্য নির্বাচিত হলে তার মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সহায়তা পাওয়ার শর্ত

  1. সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানেরা আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে মা–বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।

  2. ই-ভর্তিসহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ১২ ডিসেম্বরের মধ্যে সিস্টেম ব্যবহার করে আবেদন করা যাবে।

  3. ভর্তিসহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি, জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ প্রয়োজন হবে। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মা–বাবা বা অভিভাবকদের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ প্রয়োজন হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers