ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুলাই ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ

Link Copied!

একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কৃষি, মৎস্য ও বৃক্ষরোপণ ক্যাটাগরিতে ৫ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এ বছর একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন নিয়ে সারা পৃথিবীর মানুষ এখন আতঙ্কগ্রস্ত। বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিজ্ঞানীসহ সকলেই প্রায় সব ফোরামেই পৃথিবী রক্ষায় বৈশ্বিক তাপমাত্রা কমানোর আহ্বান জানাচ্ছেন, গাছ লাগানোর কথা বলছেন। দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দেশকে সত্যিকার অর্থে সবুজ-শ্যামল রাখতে হলে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে একযোগে ৫ লাখ গাছের চারা রোপণ কর্মযজ্ঞ দেখে আমি সত্যিই অভিভূত। পরিবেশ রক্ষায় এটি একটি মহৎ ও অনন্য উদ্যোগ।

অনুষ্ঠানে এবিএম ফজলে করিম চৌধুরী জানান, এ বছর রাউজান উপজেলায় ৫১ রকমের ফলদ ও বনজ ৫ লাখ গাছের চারা রোপণ করা হবে। এর আগে গত ১০ বছরে ২০ লাখ চারা রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২