ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ঊর্ধ্বমুখী মুরগির বাজার, সবজিতেও নেই স্বস্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ সকাল

Link Copied!

বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশের দাম। তবে এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে রুপালি ইলিশ। মুরগি ও সবজির বাজারেও নেই সুখবর। দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য মাছের দাম আগের মতোই চড়া। তবে কিছুটা কমেছে ইলিশের দাম।

কেজিতে ১৫০ টাকা কমে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০-১৭০০ টাকায়। তবে বেড়েছে মুরগির দাম। কেজিতে ৫-১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ ও ২০ টাকা বেড়ে সোনালী বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।

এদিকে সবজির বাজারেও নেই স্বস্তির খবর। কেজিতে ১০ টাকা বেড়েছে বেগুনের দাম। গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৩০ ও লম্বা বেগুন ৮০-৯০ টাকায়। এছাড়া করলা ৬০, পটল ৫০ ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।

এদিকে বাজারে বেড়েছে বিদেশি পেঁয়াজের সরবরাহ। দামও দেশি পেঁয়াজের তুলনায় কম। এদিন পাইকারিতে পাকিস্তানি পেঁয়াজ ৯০-৯২ ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮২ টাকা কেজিতে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর