ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. জীবন বীমা ও ব্যাংক

উত্তরায় হচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ বিকাল

Link Copied!

আইএফসি ও ল্যাবএইডের উদ্যোগে উত্তরায় হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল। হাসপাতালটি প্রতিষ্ঠার লক্ষ্যে ল্যাবএইড গ্রুপ ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের এমডি ডা. এএম শামীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানানো হয়েছে, ২০২৬ সাল নাগাদ হাসপাতালটি চালু করা হবে। সেখানে থাকবে ১০০টি বিশেষায়িত শয্যা এবং ২৪ ঘণ্টা জরুরি সেবা। আরো থাকবে কার্ডিয়াক ক্যাথ ল্যাব, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মডুলার অপারেশন থিয়েটার এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা। উত্তরায় ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল চালু হলে উত্তরা, মিরপুর, গাজীপুর ও সাভারের মানুষ সংকটময় মুহূর্তে হাতের নাগালে বিশেষায়িত জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের একটি সদস্য। বাংলাদেশের কোনো স্বাস্থ্যসেবা খাতে এবারই প্রথম তারা সরাসরি অর্থায়ন করল।

[তথ্য ও ছবি-সূত্র : দৈনিক বণিক বার্তা অনলাইন]

Facebook Comments Box

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ