ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬, ২:৪১ বিকাল

Link Copied!

দেশে ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিক্রয়, বিপণন আমদানি-রপ্তানিসহ সম্পুর্ণভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ বিষয়ে তরুণদের জন্য আয়োজিত এক এক কর্মশালা শেষে তারা এ দাবি জানান।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, তামাক কোম্পানির কূটকৌশলের ফলে তরুণদের মধ্যে ই-সিগারেটের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব পণ্যের ব্যবহার নতুন প্রজন্মকে নিকোটিন আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। তাই তরুণদের সুরক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তারা।

এ সময় তামাকের ক্ষতিকর প্রভাব, তামাক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের ধারণা প্রদান করেন বক্তারা। একই সাথে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে তরুণদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা, সংশোধিত আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি আইন শক্তিশালী করণে তরুণদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের পরবর্তী সময়ে অ্যাডভোকেসির বিভিন্ন ধাপ, সংশ্লিষ্ট কার্যক্রম এবং তরুণদের করণীয় বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

একই সঙ্গে তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি আইন লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন বলে জানানো হয়।

কর্মশালায় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সিটিএফকে’র আবদুস সালাম মিয়া, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধি শিক্ষার্থী।

Facebook Comments Box

আরও পড়ুন

বাসচাপায় কালীগঞ্জ পৌরসভার কর্মচারী নিহত

ইংল্যান্ডে ২০ লাখ মানুষ জানেন না, তাদের বাড়ি বন্যার ঝুঁকিতে

আফ্রিকায় পরিবেশগত দূষণে বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি

চলতি বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড

Recovery is an Ongoing Journey Toward a Healthy, Meaningful and Fulfilling Life

রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা

কালীগঞ্জে বাসের ধাক্কায় পৌরসভার কসাইখানা পরিদর্শক নিহত

দেশের কোথাও বৃষ্টি, কোথাও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ভাবার আহ্বান রাষ্ট্রপতির

কৃত্রিম এলপিজি সংকট তৈরি করলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

অক্টোবরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

সড়কের পাশে ময়লার স্তূপ, নাক-মুখ চেপে চলছেন হাজারো মানুষ