ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ইলিশের যোগান নিয়ে চিন্তায় কলকাতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অগাস্ট ২০২৪, ৩:৫৯ বিকাল

Link Copied!

১৫ বছর শাসনের পর ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে অনেকটা হুট করেই ক্ষমতা থেকে পতত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশের রাজনৈতিক এই পালাবদলের প্রভাব সরাসরি পড়েছে কলকাতার পাইকারি মাছ বাজারে। খবর ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে দু’দেশের মাছ ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। সীমান্তে ট্রাক চলাচল বন্ধ থাকায় কীভাবে এই পরিস্থিতি সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না তারা। এর পাশাপাশি এবারের পুজায় পদ্মার ইলিশ পারের বাঙালির পাতে পড়বে কিনা তা নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক মাস আগে ছাত্রদের চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সেই সময় দু’দেশের সীমান্তে ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক হাওড়া মাছ বাজারে আসতে পারেনি। আবার একইভাবে ভারত থেকেও মাছের ট্রাক ওদেশে যেতে পারেনি। ফলে দু’দেশের ব্যবসায়ীরাই যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছেন। দিন দশেক আগে পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের দু-দেশের মধ্যে মাছের আমদানি ও রপ্তানি শুরু হয়।

মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাংলাদেশ থেকে ৮ থেকে ১০ টি ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন পাবদা , পারশে, ভেটকি, টেংরা, পমফ্রেট এবং অন্যান্য মাছ আমদানি হয়। আবার ভারত থেকে ১০ থেকে ১২ টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন বোয়াল, রুই, কাতলা, ভেটকি, কাজরি এবং অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা