ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ

ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল মার্কিন সেনেটে আটকে দিয়েছে রিপাবলিকানরা

প্রতিবেদক
admin
৮ ডিসেম্বর ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ

Link Copied!

ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়া সংক্রান্ত এক বিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে আটকে দিয়েছেন রিপাবলিকান সেনেটররা। ১১০ বিলিয়ন মার্কিন ডলারের ওই প্যাকেজে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের কথা বলা আছে। সেই সাথে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তা এবং গাজায় ত্রাণ সহায়তার জন্যও বরাদ্দ আছে। ওই বিল পাসের বিনিময়ে রিপাবলিকানরা মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে বলে আগেই হোয়াইট হাউজ থেকে সতর্ক করা হয়েছে। ইউক্রেনের একজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র থেকে আরো সহায়তা পাওয়া নিশ্চিত না হয় তবে রাশিয়ার কাছে এই যুদ্ধে হেরে যাওয়ার ‘সম্ভাবনা খুব বেশি’।

রিপাবলিকান সদস্যরা সাধারণভাবে ইউক্রেনকে সহায়তা করার পক্ষে। কিন্তু বুধবার (৬ ডিসেম্বর) সেনেটে প্রত্যেক রিপাবলিকান সদস্য বিলের বিপক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিলটির পক্ষে ৪৯ এবং বিপক্ষে ৫১ ভোট পড়েছে। বিল পাসের জন্য ১০০ সদস্যের সেনেটে সেটির পক্ষে ৬০ ভোট প্রয়োজন ছিল।

সেনেটে বিলটি পাস না হওয়ায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক সহায়তা অনিশ্চয়তার মুখে পড়েছে এবং বিলটি নিয়ে পুনরায় বিতর্কের জন্য সেটি আলোচনার টেবিলে পাঠানো হবে। যদিও অল্প কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শীতকালীন ছুটি শুরু হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি