ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ইউএন হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভের ‘সিলভার সার্টিফিকেট’ সম্মাননা পেলো ঢাদসিক

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ

Link Copied!

জাতিসংঘের বসতি বিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভ এর ‘সিলভার সার্টিফিকেট’ সম্মাননা পেয়েছ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।

ইউএন-হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভ এর উদ্যোগে “শহরগুলোতে টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক পুরস্কার প্রদান এবং বিশ্ব শহর দিবস ২০২৩” উপলক্ষ্যে আয়োজিত এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে (Award ceremony of the global award for sustainable development in cities and 2023 world cities day China observance) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এই সম্মাননা সনদ প্রদান করা হয়।

গত ২৮ অক্টোবর চীনের সাংহাই এ আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর পক্ষ্যে কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম এই সম্মাননা সনদ গ্রহণ করেন।

সমাজ, অর্থনীতি, পরিবেশ, সংস্কৃতি এবং শাসন ব্যবস্থায় নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই উন্নয়নে শহুরে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য ইউএন-হ্যাবিটেট এসডিজি সিটিজ গ্লোবাল ইনিশিয়েটিভ সিলভার, গোল্ড, প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে পৃথিবীর বিভিন্ন শহরকে উল্লিখিত ৪ ধরনের সনদ প্রদান করে থাকে।

অংশগ্রহণমূলক, প্রমাণ-ভিত্তিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা জোরদার করা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ত্বরান্বিত করতে অগ্রাধিকারমূলক বিনিয়োগ উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ‘সিলভার সার্টিফিকেট’ প্রদান ও হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান