ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আবারো শুরু হয়েছে দুর্নীতির মামলার নেতানিয়াহুর বিচার

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ সকাল

Link Copied!

Portrait of Prime minister benjamin Netanyahu...תמונת פורטרט של ראש הממשלה בנימין נתניהו.

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের কারণে কিছুদিন বন্ধ ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচারকাজ। দুই মাস বিরতির পর গত ৪ ডিসেম্বর সোমবার বিচার কাজ আবারো শুরু হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদালতে ঘুষ আদান-প্রদানের মামলার সত্যতা পাওয়া গেলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে আর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর কারাগারে থাকতে হতে পার তার।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, জেরুজালেম জেলা আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগের বেশ কয়েক জনের সাক্ষ্য শুনবে। নেতানিয়াহুর বিরুদ্ধে একটি মামলায় ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। অন্য দুটি মামলায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। তার দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে ক্ষমতা থেকে সরাতেই রাজনৈতিক বিরোধী ও গণমাধ্যম এগুলো করছে।

নেতানিয়াহুর দুর্নীতির বিচারের প্রথম অধিবেশন ২০২০ সালের ২৪ মে অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে মামলাটি ধারাবাহিকভাবে চলছিল। তবে গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর তা স্থগিত করা হয়।

হামলায় এখন পর্যন্ত সাড়ে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় দেশটিতে এক হাজার দুইশ ইসরায়েলি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত