ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভূমিকম্পে কাঁপল দিল্লি-জম্মু ও কাশ্মীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ অগাস্ট ২০২৩, ১১:৩০ বিকাল

Link Copied!

আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে আজ শনিবার ভারতীয় সময় রাত ৯.৩৮ মিনিটে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। তারই প্রভাব দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবেও অনুভূত হয়েছে এ কম্পন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনো পাওয়া যায়নি।

আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত। কারণ ওই এলাকা ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত।

আফগান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশটির উত্তর-পূর্বের জুর্ম অঞ্চলে কম্পন অনুভূত হয়। এ বছর ২১ মার্চ ওই এলাকাতেই তীব্র কম্পন অনুভূত হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। মার্চেও আফগানিস্তানে ভূমিকম্পের রেশ এসে পৌঁছেছিল ভারতে। পর পর আফটারশক অনুভূত হয়েছিল।

শনিবার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২০০ কিলোমিটারের চেয়ে বেশি গভীরতা থেকে কম্পনের উৎপত্তি হয় বলে জানা গিয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গভীরতা বেশি হওয়ার কারণেই তীব্রতা তুলনামূলক কম। এর আগে মার্চ মাসের ভূমিকম্পের উৎস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে।

দিল্লি-এনসিআরএ এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল ৫.৬ রিখটার স্কেলে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত