ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আজ বিশ্ব জনসংখ্যা দিবস, তরুণদের সম্ভাবনা বাস্তবায়নের আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ১০:৪৫ সকাল

Link Copied!

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আগামীকাল (রোববার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও উপস্থিত থাকবেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। জাতীয় দৈনিকগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল ১৯৮৯ সালে জনসংখ্যা-সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে প্রতি বছরের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে প্রতি বছরই বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে।

Facebook Comments Box

আরও পড়ুন

প্লাস্টিক দূষণ কমাতে ২৫ উদ্যোক্তাকে ৫৪.৫০ লাখ টাকা পুরস্কার

ICMAB Delegation Meets Honorable Secretary of the Ministry of Commerce

আইসিএমএবি প্রতিনিধিদলের বাণিজ্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বন্যার পানিতে নৌকা ডুবে প্রাণ গেল কিশোরীর

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু

গোমতীর পানি বাড়ায় ব্রাহ্মণপাড়ায় বন্যার শঙ্কা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

বৃক্ষমেলায় বিদেশি ফলগাছের সমাহার, একটি চারার দাম ৫০ হাজার টাকা

আজ বিশ্ব জনসংখ্যা দিবস, তরুণদের সম্ভাবনা বাস্তবায়নের আহ্বান

বর্ষায় জলমগ্ন সড়কে গাড়ি চালানো কতটা ঝুঁকিপূর্ণ?

১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

বন্যাদুর্গতদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর ত্রাণ সবার কাছে পৌঁছাবে: প্রতিমন্ত্রী