ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

আজও থামছে না বৃষ্টি, ৬ বিভাগে অতিভারি বর্ষণের সতর্কতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ১০:২২ সকাল

Link Copied!

দেশের আট বিভাগের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ছয় বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারি বর্ষণের কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা, স্বল্পমেয়াদি বন্যা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

না ফেরার দেশে বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব

বন্যাদুর্গতদের পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

জুনে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩ জন

কম খরচে হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি

বিশ্বের সপ্তম বৃহৎ উৎপাদক হয়েও কেন আম আমদানি করে বাংলাদেশ?

কেনিয়ার ৭৮ বিলিয়ন শিলিং ঋণ ছাড়ে বিলম্ব, ব্যয় পরিকল্পনা চাইল বিশ্বব্যাংক

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ভারী বৃষ্টি নিয়ে সুখবর, তবে দিল দুঃসংবাদও

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস