ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১:১৭ বিকাল

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৩ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টি, কয়েক বিভাগে ভারী বর্ষণের আভাস

বরগুনায় অটোরিকশার চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি করতে কাজ করছে সরকার

আগস্টে যেমন থাকবে দেশের আবহাওয়া

ধূমপান করছেন? যেসব উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের জন্য বড় বিনিয়োগ সরকারের

গ্যাস সংকটে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

বৃষ্টিতে ভিজে শুরু কর্মদিবস, দুর্ভোগে ঢাকার পথচারী

কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতের আহ্বান পর্যটনমন্ত্রীর

মিঠা পানির মাছে এগিয়ে রাজশাহী, প্রতিদিন বিক্রি প্রায় ২০ কোটি টাকা

বোরো চাষে লবণাক্ততাকে হার মানাল রোপণ ক্যালেন্ডার