ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

আগামী ৫ দিনে বাড়বে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ২:০৬ বিকাল

Link Copied!

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে। একই সঙ্গে কয়েকটি অঞ্চল ও বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

সোমবার (০১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আজ চট্টগ্রাম, সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আগামী ২ ও ৩ জুন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তৃতীয় দিনে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

৪ জুন থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পরিধি বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

৫ জুন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। এদিন অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

২-৫ দিনের মধ্যে কমতে পারে কাঁচামরিচের দাম: কৃষিমন্ত্রী

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টি, কয়েক বিভাগে ভারী বর্ষণের আভাস

বরগুনায় অটোরিকশার চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি করতে কাজ করছে সরকার

আগস্টে যেমন থাকবে দেশের আবহাওয়া

ধূমপান করছেন? যেসব উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের জন্য বড় বিনিয়োগ সরকারের

গ্যাস সংকটে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

বৃষ্টিতে ভিজে শুরু কর্মদিবস, দুর্ভোগে ঢাকার পথচারী

কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতের আহ্বান পর্যটনমন্ত্রীর

মিঠা পানির মাছে এগিয়ে রাজশাহী, প্রতিদিন বিক্রি প্রায় ২০ কোটি টাকা