ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অগাস্ট ২০২৫, ১২:২৮ বিকাল

Link Copied!

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৩৭ লাখ ডলার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫ দশমিক ৬০ শতাংশ।

তিনি আরও জানান, শুধু ১৭ আগস্ট এক দিনেই দেশে এসেছে ১৬ কোটি ডলার রেমিট্যান্স। অর্থাৎ চলতি মাসে প্রতিদিনের তুলনায় ওই দিন আয় হয়েছে প্রায় দ্বিগুণ।

চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত (জুলাই থেকে ১৭ আগস্ট) দেশে মোট এসেছে ৩৯০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। এই সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে এক মাসেই দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে— রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, আর বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

সবশেষ ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। এটি একক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র