ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

আকুর দায় শোধের পরও ৩০ বিলিয়নের ঘরে রিজার্ভ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৬ বিকাল

Link Copied!

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক ৫ বিলিয়ন পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে অবস্থান করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, জুলাই ও আগস্ট মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১৫০৩ দশমিক ৫০ মিলিয়ন বা ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।

আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে এখন আকুর সদস্য পদ নেই শ্রীলঙ্কার। অর্থনৈতিক সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে আমদানি ব্যয় পরিশোধের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশটির আকু সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫