ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অ্যান্টিভেনমের কোনো সংকট নেই : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ৪:৫৭ বিকাল

Link Copied!

সাপের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম দেশে পর্যাপ্ত রয়েছে। ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনবো, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেবো না।’ সাপে কাটার পর রোগীদের হাসপাতালে আনার বিষয়ে জোর দেন সামন্ত লাল। তিনি বলেন, ‘সাপে কাটার পর দ্রুত রোগীকে হাসপাতালে আনতে হবে। তাহলেই মৃত্যু এড়ানো যাবে।’

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ দাবি করেন।

সাপে কাটা রোগী হাসপাতালে নিতে জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাপে কাটা ব্যক্তিদের তো আর চিকিৎসকরা হাসপাতালে আনতে পারবে না। তাই এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, আশা করি রাসেলস ভাইপার আতঙ্ক কেটে যাবে। এ সংকট থেকে আমরা শিগগির উত্তীর্ণ হবো।’

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কাজী দীন নূরুল হক বলেন, ‘মিডিয়ার বদৌলতে সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত। আমার স্ত্রী আমাকে বলে বাথরুম ভালো করে দেখে নিতে। ওদিক দিয়ে নাকি সাপ ওঠে।’

হাসপাতালে অ্যান্টিভেনম প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ‘কপালে যদি সাপে কাটা থাকে, তাহলে কাটবেই। এটা নিয়ে চিন্তার কিছু নেই।’

স্বাস্থ্য অধিদফতরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘দেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ১২ প্রজাতির বিষধর। দংশনের ৩০ শতাংশের ক্ষেত্রে বিষ ঢালে সাপ। মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে গিয়ে বিপদ ডেকে আনছি আমরা।’

সাপ ইকোলজির জন্য ইতিবাচক। তাই সাপের বিরুদ্ধে বিপ্লব না করে যথাযথ চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যের এডিজি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা