ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি ওষুধ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মে ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

ইসলামপুর উপজেলা-এর বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশে একটি ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। সিরাপ, ট্যাবলেট ও বিভিন্ন ধরনের ক্যাপসুলসহ এসব ওষুধ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয়দের নজরে আসে।

খবরটি ছড়িয়ে পড়ার পরপরই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করেন না। বেশিরভাগ সময় ক্লিনিক বন্ধ থাকে এবং রোগীরা প্রয়োজনীয় ওষুধ পান না। ওষুধ চাইতে গেলে ‘সরকারি বরাদ্দ নেই’—এমন অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

তাদের দাবি, রোগীদের না দিয়ে ওষুধগুলো জমিয়ে রাখা হয় এবং মেয়াদ শেষ হলে তা ডোবায় ফেলে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ধনতলা গ্রামের এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গরিব মানুষের চিকিৎসা নিয়ে এটা নির্মম তামাশা। অসুস্থ শরীর নিয়ে দূর থেকে এসে শুনতে হয় ওষুধ নেই। অথচ সেই ওষুধই ডোবায় পড়ে থাকতে দেখা যায়। আমাদের প্রাপ্য ওষুধ যদি আমাদের দেওয়া হতো, তাহলে অন্তত চিকিৎসা পেতাম। এখানে ওষুধের অভাব নয়, অভাব দায়বদ্ধতার।”

এ বিষয়ে ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, “আমি এই সপ্তাহেই দায়িত্ব নিয়েছি। এখানে থাকা ওষুধগুলোর সঠিক ব্যবহার বা কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি অবগত নই। ক্লিনিকে আরও দুজন দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছেন। ধারণা করা হচ্ছে, ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে থাকতে পারে।”

ঘটনার বিষয়ে ডা. এ এ এম আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বলেন, “এ বিষয়ে আমি অবগত নই। যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স