ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অপারেশনের সময় দুর্ঘটনার দায় হাসপাতাল-চিকিৎসককে নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৪, ২:৪২ বিকাল

Link Copied!

সরকারি নির্দেশনা মানা ছাড়া কোনো হাসপাতালকেই কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আর অপারেশনের জন্য যা যা প্রয়োজন তা না থাকলে অনুমোদন দেওয়া হবে না। সেক্ষেত্রে কোনো অপারেশন করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ ও ওই চিকিৎসককে নিতে হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দেশে অনুমোদনহীন হাসপাতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল কলেজে এসে আমার অনেক ভালো লাগল। আমার কাছে মনে হয়েছে এই মেডিকেল কলেজটি অন্যান্য মেডিকেল কলেজের চেয়ে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আমি যেটা বলছি, প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা যদি চিকিৎসাসেবা পৌঁছে দিতে না পারি তাহলে মেডিকেল কলেজের চাপ কোনোদিনই কমবে না।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজ শুধু চিকিৎসাসেবা দেয় না; এখানে শিক্ষা, চিকিৎসা, গবেষণা সবই হয়। সুতরাং আমরা জেলার হাসপাতালগুলোর উন্নয়ন করবো। রাজশাহীতে একটি জেলা হাসপাতাল রয়েছে। এটি অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। এই হাসপাতালটি সচল করা হবে। তাহলেই এই মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ কমবে। আশা করি আমরা এগুলো সমাধান করতে পারব। কিছু জনবলের ঘাটতি আছে। সেগুলোও দেখা হবে।

ডা. সামন্ত লাল সেন বলেন, রাজশাহীতে একটি মেডিকেল কলেজ হবে। এটা হলে মানুষের অনেক উপকার হবে। আজকে একটা আইসিইউ’র উদ্বোধন করা হলো। সেটাও মানুষের জন্য অনেক উপকারে আসবে।

হাসপাতালগুলোতে নিয়মিত পরিদর্শন চলবে জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এর আগে সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা