ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

অধিক মূল্যে সিগারেট বিক্রি করলে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অক্টোবর ২০২৪, ৪:৩৩ সকাল

Link Copied!

নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারার সুষ্পষ্ট লংঘন এবং দন্ডনীয় অপরাধ। এই আইনের তোয়াক্কা না করেই তামাক কোম্পানিগুলো মোড়কে লেখা মূল্যের পরিবর্তে অধিক দামে সিগারেট বিক্রয় করে চলছে। ভোক্তার কাছ থেকে স্থান ভেদে ৫ থেকে ১১ শতাংশ অধিক মূল্য আদায় করছে।

আজ ২৪ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের একটি প্রতিনিধিদল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আলীম আখতার খান এর সাথে সাক্ষাৎ করে উক্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ভোক্তাদের প্রতারিত হবার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেন এবং এ বিষয়ে আইন অনুসারে পদক্ষেপ নেবার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (যুগ্মসচিব), আব্দুল জলিল, কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব), ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং কার্যক্রম উপবিভাগের উপপরিচালক জনাব আতিয়া সুলতানা ।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, বাংলাদেশ তামাক বিরোধী জোট এর দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান, ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরী পরামর্শক ফাহমিদা ইসলাম, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আবু নাসের অনিক, টোবাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল এর প্রোগ্রাম ম্যানেজার ফারহানা জামান লিজা, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য এবং ব্যুরো অফ ইকোনোমিক্স রিসার্চ এর প্রকল্প কর্মকর্তা ইব্রাহিম খলিল ।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু