ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

৭ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ডিএসসিসির জরিমানা

প্রতিবেদক
admin
১৮ জুন ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

Link Copied!

অননুমোদিত কাঁচা চামড়া কেনা-বেচা করায় ৭ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর সায়েন্সল্যাব ও জয়কালী মন্দির এলাকায় এই জরিমানা করা হয় বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

ডিএসসিসি থেকে জানানো হয়, রাজধানীর সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেছে ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম। বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত এই জরিমানা করা হয়।

এদিকে রাজধানীর জয়কালী মন্দির এলাকায় অননুমোদিতভাবে রাস্তার ওপর কাঁচা চামড়া কেনা-বেচা করায় করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন। দুপুর সোয়া ২টায় এই জরিমানা করা হয়।

সব মিলিয়ে ঈদের দ্বিতীয় দিনে অননুমোদিত কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ৭ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ঢাদসিক’র ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers