ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

৪৯৫ টাকা কেজি দরে বাংলাদেশকে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৪, ৪:০৬ বিকাল

Link Copied!

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে (৪৯৫ টাকা) বাংলাদেশকে সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছে।

গত বছর বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করেছিল ব্রাজিল। সে বছর ব্রাজিল ছিল বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ।

জানা গেছে, আগামী ৭ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুদিনের সফরে ঢাকায় আসবেন। তখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় তোলেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সে দেশের গরুর মাংস রপ্তানিকারক সমিতির একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে।

দুদিনের সফরে মাউরো ভিয়েরা রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ৭ এপ্রিল ঢাকায় আসবেন। তিনি একটি বড় ডেলিডেগশন নিয়ে আসবেন এবং আমরা মনে করি এই সফরের মাধ্যমের ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দুটি অত্যন্ত শক্তিশালী। তার সফরে এক চুক্তি ও তিন এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফর তাৎপর্য জানিয়ে ড. হাছান বলেন, এ সফরটি অত্যন্ত তাৎপযপূর্ণ। ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ আমেরিকা এক্সপ্লোর ওয়াইডলি। ব্রাজিল বড় দেশ। তাদের বায়িং ক্যাপাসিটি হাই। আমাদের থেকে অনেক কিছু রপ্তানির সুযোগ আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ