ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

২ সেতুতে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৪, ৫:৪৮ বিকাল

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। আজ শনিবার (৯ মার্চ) সকালে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তায় হাজিপুর এলাকায় শেখ জামাল ও মহিপুরে শেখ রাসেল সেতুর ইজারাদাররা অতিরিক্ত টোল আদায় করছিলেন। অতিরিক্ত টোল আদায় করা এ উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী রফিকুল হাসান। অভিযোগের সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও জামালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার মেমো দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তবে ভাড়ার খাতায় ৯০ টাকাই দেখানো হচ্ছে। এ ঘটনায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা