ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

‘সুপার রবিবার’ অফারে মাঠে বসে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ রবি গ্রাহকদের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৫, ৫:৫৬ বিকাল

Link Copied!

রবি আজিয়াটা পিএলসির ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনে এবার যোগ হচ্ছে ফুটবলের উত্তেজনা। এ ক্যাম্পেইনের আওতায় আগামী ২৫ মে (রবিবার) রবি গ্রাহকদের জন্য থাকছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার সুযোগ। ম্যাচটিতে প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন ইংলিশ লীগ মাতানো আন্তর্জাতিক তারকা ফুটবলার হামজা চৌধুরী । এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি আগামী ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আজ ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে রবি। রবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, বাফুফে কার্যনির্বাহী কমিটি সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, কামরুল হাসান হিলটন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘রবি ‘সুপার রবিবার’ ক্যাম্পেইন দ্বারা আমরা রবিবারকে গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে পরিণত করার লক্ষ্যে কাজ করছি, এবং এই যাত্রা শুরু হয় আরো ৬ মাস আগে। অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়ে আমরা ২৫ মে সুপার রবিবারকে গ্রাহকদের জন্য আরও স্মরণীয় করতে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ নিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিভাবান ও তারকা খেলোয়াড় জাতীয় দলে যোগ দেওয়ায় বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশের জন্য এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে সবসময় যুক্ত থাকতে চাই। বাফুফের সহযোগিতায় আমাদের গ্রাহকদের জন্য এই অনন্য সুযোগ তৈরি করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।’

অনুষ্ঠানে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “রবির ‘সুপার রবিবার’ উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আরো উৎসাহিত, এবং ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পার্টনারশীপ নিয়ে আমরা আশাবাদী।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?