ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকসহ নিহত ৩

প্রতিবেদক
admin
৫ জুন ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ

Link Copied!

গতকাল বিকালে ক্ষেত থেকে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুস সালাম। এদিকে চৌহালি উপজেলার এনায়েতপুর থানার বেতিল চরের মাঠের মধ্যে এলাকার শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্করা ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ২ শিশু, ১ কিশোরসহ ৪ জনের শরীর ঝলসে যায়। এতে ১ কিশোরসহ ২ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নালের ছেলে কৃষক আব্দুস সালাম (৩৭), চৌহালি উপজেলার বেতিল চরের তারা মিযার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, মঙ্গলবার বিকালে খেত থেকে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুস সালাম।

এদিকে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার বিকালে চৌহালি উপজেলার এনায়েতপুর থানার বেতিল চরের মাঠের মধ্যে এলাকার শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্করা ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ২ শিশু, ১ কিশোরসহ ৪ জনের শরীর ঝলসে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১ কিশোরসহ ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসানকে (৮) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ