ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

সিরাজগঞ্জে পেঁয়াজ-রসুন বীজের সংকট, মূল্য বৃদ্ধিতে দিশেহারা কৃষকরা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৪, ১০:২৫ সকাল

Link Copied!

সিরাজগঞ্জে মৌসুমি পেঁয়াজ ও রসুনের চাষাবাদ শুরু হয়েছে। নানা প্রস্তুতিও নিচ্ছেন কৃষকরা। তবে জেলার বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ ও রসুন বীজের সংকট ও দাম বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। এতে পেঁয়াজ ও রসুনের চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এবার জেলার ৯টি উপজেলার প্রায় ২ হাজার হেক্টর জমিতে পেয়াঁজ ও রসুন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে পেঁয়াজ ১ হাজার ৮৫ হেক্টর ও রসুনের ৯০০ হেক্টর জমি ধরা হয়েছে।

ইতোমধ্যেই কৃষকেরা লাভজনক পেঁয়াজ রসুন চাষাবাদের প্রস্তুতি শুরু করেছে। কিন্তু বিভিন্ন হাট-বাজারে এর বীজ সংকট ও মূল্য বাড়তে থাকায় কৃষকেরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। বর্তমানে হাট-বাজারে হাইব্রিড পেঁয়াজের বীজসহ বিভিন্ন জাতের পেঁয়াজের বীজ গড়ে সাড়ে ৪ থেকে সাড়ে ৫ হাজার টাকা ও রসুনের বীজ ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও বাজারে এসব বীজের সংকটও রয়েছে।

সবচেয়ে বেশি এ চাষাবাদ হয়ে থাকে জেলার চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া যমুনার তীরবর্তী চরাঞ্চলে এ চাষাবাদ করছে। তবে চলনবিল এলাকায় প্রায় ১ হাজার হেক্টর জমিতে পেয়াঁজ ও রসুন চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। বীজের দাম বেশি থাকায় এ চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ারও আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকরা বলছেন, ১ বিঘা জমিতে রসুন চাষাবাদে প্রায় ৩০ হাজার এবং পেঁয়াজ চাষাবাদে প্রায় ৫৬ হাজার টাকা খরচ হচ্ছে। এ চাষাবাদে বীজের দাম বেশি থাকায় অনেক কৃষক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে অসৎ ব্যবসায়ীদের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। তারা বলছেন, ভরা মৌসুমে এ দুই ফসলের বীজের মূল্য বৃদ্ধি ও সংকটের সৃষ্টি হওয়ায় চাষাবাদে অনেক কৃষক বিপাকে পড়েছেন।

সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক আ. জা. মুহাম্মদ আহসান শহিদ সরকার বলেন, ‘এ চাষাবাদে উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। তবে বর্তমানে বাজারে পেঁয়াজ-রসুনের বীজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বীজ সংকটের বিষয় এখনও জানা যায়নি। এ চাষাবাদে বাম্পার ফলন হলে কৃষকরা লাভবান হবে। এ চাষাবাদে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯