ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

সামুদ্রিক ও নদী সম্পদ সংরক্ষণে বহুমুখী পদক্ষেপে সরকারের অঙ্গীকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অগাস্ট ২০২৫, ১০:৩০ সকাল

Link Copied!

দেশের নদী ও সামুদ্রিক সম্পদ রক্ষায় সরকার ইতোমধ্যে বহুমুখী ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্র থেকে টেকসই মাছ আহরণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

রোববার (১০ আগস্ট) সকালে পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য অধিদপ্তর পটুয়াখালী ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প আয়োজিত ‘অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ড. রউফ বলেন, নদী ভরাট ও দূষণ প্রতিরোধে প্রস্তুত তালিকা নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং নদী খনন অগ্রাধিকার ভিত্তিতে চলবে। নদী ও সমুদ্রপথে সৃষ্ট ডুবোচর শনাক্তে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ ট্রলার ব্যবহার, ছোট আকারের মাছ ধরা ও নিষিদ্ধ মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে সারাবছর অভিযান চলবে। প্রশাসন, কোস্টগার্ড, স্থানীয় সরকার ও মৎস্য অধিদপ্তরের যৌথ তৎপরতায় ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তার মতে, অবৈধ ট্রলবোট বন্ধ করলে সমুদ্রে মাছের উৎপাদন বাড়বে।

ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণের জন্য গবেষণা চলছে এবং বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি, মৎস্যজীবীদের জন্য ভিজিএফ সহায়তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের মাছ ধরার সময়সূচি সমন্বয়ের জন্য কূটনৈতিক উদ্যোগও চলছে।

সভায় অন্যান্য বক্তারা ভিজিএফ সহায়তা বৃদ্ধি, নদী খনন, ডুবোচর শনাক্তকরণ এবং ব্লু ইকোনমি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জেলে প্রতিনিধি সিদ্দিক মাঝি বৈরী আবহাওয়ার সময় জেলেদের নিরাপদে সরিয়ে নিতে আধুনিক নৌযান চালুর দাবি জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মোঃ আলফাজ উদ্দীন শেখ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো: আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা। স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম।

উল্লেখ্য, সভার আগে মহাপরিচালক ড. রউফ মহিপুর মৎস্য আড়ত পরিদর্শন করেন এবং অনুষ্ঠানে স্বেচ্ছায় অবৈধ ২৮টি ট্রলবোটের সরঞ্জামাদি অপসারণ করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

ফরিদপুরে বাসের চাপায় ইউনিয়ন সচিব নিহত

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ মন্ত্রীর

দেশের ওষুধ খাত উন্নয়নে ২২ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী