ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে যশোরে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ৪:৩৩ বিকাল

Link Copied!

শীতের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ কমে যাওয়ার কথা থাকলেও যশোরে উল্টো সংক্রমণ বেড়েছে। গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। রোগীদের অভিযোগ, মশা নিধনে কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে জলাবদ্ধতাকে সংক্রমণ বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখছেন সিভিল সার্জন।

জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। সেপ্টেম্বরে ২০২ জন, অক্টোবরে ৩৩৯ জন এবং নভেম্বরের প্রথম ২৬ দিনে ২৮০ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই যশোর সদর ও অভয়নগর উপজেলার বাসিন্দা।

রোগীরা বলছেন, মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না, ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। বাগুটিয়া ইউনিয়নের রোগী শাহজালাল হোসেন জানান, তাঁদের গ্রামে প্রায় পুরো পরিবারই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, কিন্তু ইউনিয়ন পরিষদের কোনো উদ্যোগ নেই। আরেক রোগী সালমা বেগম বলেন, পৌরসভা এলাকায় থাকলেও ওষুধ ছিটানো হয় না। কামরুন্নাহার জানান, তাঁদের গ্রাম থেকে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগী আকলিমা খাতুনও মশা নিধনের অভাবকে দোষারোপ করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, সাধারণত নভেম্বরের মধ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসে, কিন্তু এ বছর শুরুর দিকের বৃষ্টির কারণে মশার প্রজনন বন্ধ হয়নি। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হাসপাতালে ৬৯১ জন রোগী ভর্তি হয়েছেন, বর্তমানে ভর্তি আছেন ১৯ জন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, এ বছর যশোরে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। তাঁর মতে, জলাবদ্ধতার কারণেই মশার বংশবৃদ্ধি বাড়ছে। তিনি জানান, এখন মশা নিধন কার্যক্রম চালু আছে এবং ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটও রয়েছে। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ১ হাজার ২২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ১৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর মশা নিধন ও সচেতনতা বাড়ানো না গেলে শীতেও সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু