ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়ার!

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৪, ২:৫১ বিকাল

Link Copied!

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। মূলত শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর আনাদোলু এজেন্সির।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্রাসঙ্গিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেসের জন্য একটি নূন্যতম বয়স নির্ধারণ করার জন্য চলতি বছরেই তার লেবার সরকার একটি আইন প্রণয়ন করবে।’

আলবানিজ বলেন, ‘আমরা জানি সামাজিকমাধ্যম সামাজের ক্ষতি করছে। এটি শিশুদের বাস্তব বন্ধু ও বাস্তব অভিজ্ঞতা থেকে দূরে নিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি শিশুদের মোবাইল থেকে দূরে রেখে ফুটবল মাঠ, সুইমিং পুল এবং টেনিস কোর্টে দেখতে চাই। আমরা চাই তারা বাস্তব মানুষের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করুক। কারণ আমরা জানি সামাজিক যোগাযোগমাধ্যম সামাজিক ক্ষতির কারণ হচ্ছে। তবে কত বছরের শিশুদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

এই আইন কার্যকর হলে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি হবে, যারা সামাজিক মাধ্যমে বয়সসীমা আরোপ করবে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের এমন প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। কারণ এতে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন অধিকার হ্রাসের অভিযোগ উঠেছিল।

অস্ট্রেলিয়ার ২৬ মিলিয়ন জনগণের মধ্যে চার-পঞ্চমাংশই সামাজিক মাধ্যমে সক্রিয়। সরকারের একটি সংসদীয় তদন্তের প্রেক্ষাপটে এই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যেখানে কিশোর-কিশোরীদের ওপর সামাজিকমাধ্যমের মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের সিডনি ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, ১২ থেকে ১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ানদের তিন-চতুর্থাংশই ইউটিউব বা ইনস্টাগ্রাম ব্যবহার করে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প