ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

শিবচরে ৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রতিবেদক
admin
৫ জুন ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ

Link Copied!

মাদারীপুর জেলার শিবচরে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ-সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় রবি মৌসুমে এ কর্মসূচিতে প্রত্যেক কৃষককে তিন মৌসুমের ২১ ধরনের বীজ, ৬টি ফলের চারা, ১টি বীজ সংরক্ষণ পাত্র, ২০ কেজি জৈব সার, ১০ কেজি রাসায়নিক সার, নেট, ঝাঁঝরি ও সাইনবোর্ড প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাকিব খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ