ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ল্যাব টেস্টে বিটিআই কার্যকর প্রমাণিত, তবে মার্শালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: মেয়র আতিক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অগাস্ট ২০২৩, ১০:৫০ বিকাল

Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম জানিয়েছেন, ‘উদ্ভিদ সংরক্ষণ উইং এবং আইইডিসিআর এর ল্যাব টেস্টে মার্শালের সরবরাহকৃত পণ্যটি বিটিআই বলে প্রমাণিত হয়েছে। সরকারি এই দুইটি সংস্থার ল্যাব টেস্টে বিটিআই এর কার্যকারিতাও সন্তোষজনক। তবে পিপিআর এর শর্ত অনুযায়ী পণ্যটি সিঙ্গাপুর থেকে আমাদানি করার পক্ষে যথাযথ কাগজপত্র (প্রমাণপত্র) হাজির করতে না পারার কারণে মার্শালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বহাল থাকবে।”

আজ রবিবার (২৭ আগস্ট ২০২৩) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

বিশেষ শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন প্রয়াস এর উদ্যোগে ‘স্বপ্নচিত্রে প্রয়াস’ শিরোনামে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

শুরুতে মেয়র বিশেষ শিক্ষার্থীদের আকা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন। প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, ‘বিশেষ শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে।’

এসময় ডিএনসিসি মেয়র সবসময় বিশেষ শিক্ষার্থীদের জন্য গৃহীত যেকোনো উদ্যোগের সাথে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘ডিএনসিসি সবসময় বিশেষ শিক্ষার্থীদের পাশে থাকবে। তাদের জন্য ডিএনসিসির ৬ষ্ঠ তলার অডিটোরিয়ামে বিনামূল্যে যেকোনো অনুষ্ঠান আয়োজন করার ব্যবস্থা থাকবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আজ পিপিডব্লিউ (প্লান্ট প্রোটেকশন উইং) এবং আইইডিসিআর থেকে রিপোর্ট পেয়েছি। তাদের পরীক্ষায় নিশ্চিত হয়েছে আমদানিকৃত কীটনাশকটি বিটিআই এবং কার্যকরী। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবের পরীক্ষায় এবং ডিএনসিসি’র আট সদস্য বিশিষ্ট মূল্যায়ন কমিটির পরীক্ষায়ও এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আট সদস্য বিশিষ্ট মূল্যায়ন কমিটির আহবায়ক। এই কমিটিতে পিপিডব্লিউ এবং আইইডিসিআর এর একজন করে প্রতিনিধিও রয়েছে। এই কমিটি পরীক্ষা নিরীক্ষা করে বিটিআই এর কার্যকারিতা পেয়েছে। আজ পিপিডব্লিউ এবং আইইডিসিআর আনুষ্ঠানিক রিপোর্টে জানিয়েছে ডিএনসিসির আমদানিকৃত বিটিআই সঠিক ও এটির কার্যকারিতাও সন্তোষজনক।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ জৈব কীটনাশক বিটিআই ব্যবহার করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে। আমরাও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই আমদানির সিদ্বান্ত নিয়েছিলাম। প্রথম ধাপে পরীক্ষামূলক ব্যবহারের জন্য পাঁচ টন আমদানি করি। পরীক্ষামূলক প্রয়োগের পরপরই জানতে পারি বিটিআই এর মোড়কে উল্লিখিত সিঙ্গাপুর থেকে আমদানির তথ্য সঠিক নয়। কীটনাশকটি সঠিক ও কার্যকর হলেও ভুল তথ্য দিয়ে মার্শাল সে প্রতারণা করেছে সেটির জন্য আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি কোন দুর্নীতি ও অনিয়মকে ছাড় দিব না।’

তিনি আরও বলেন, ‘আমি শুনেছি বিটিআই এর কার্যকারিতা নিয়ে অনেক কীটতত্ত্ববিদ অনেক কথা বলছে। এও শুনেছি অনেক কীটতত্ত্ববিদ নিজেরাই বিটিআই সরবারাহের ব্যবসা করতে চায়। তারা নানান ধরনের কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক কথা ছড়ানো হচ্ছে। আসলে নিন্দুকেরা অনেক কথাই বলবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আমরা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি, করে যাবো। স্পষ্ট বলতে চাই আমি ডেঙ্গু নিয়ন্ত্রণের একটি মহৎ উদ্দেশ্যে বিটিআই আমদানি করেছি। এখানে কারো কোন দুর্নীতি ও অনিয়ম প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মার্শালের সরবরাহ করা পাঁচ টন বিটিআই প্রয়োগ করা হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘মার্শালের সরবরাহ করা বিটিআই যে সঠিক এবং কার্যকর সেটি সকল টেস্টে প্রমাণিত হয়েছে। এখন ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এই বিটিআই ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে দ্রুতই মিটিং করে সিদ্ধান্ত নিব।’

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২