ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন -শিশু ও তরুণদের রক্ষা করুন এই শ্লোগানে লালমনিরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গত শুক্রবার সকালে জেলার মিশন মোড়ে এক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট,বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা,লালমনিরহাট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্ট এর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণ,পথচারী, সুশীল সমাজের নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার লালমনিরহাট জেলা সমন্বয়ক এনামুল হক টিপুর সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন প্রেসক্লাব, লালমনিরহাটের সাবেক সাধারণ সম্পাদক আহমদুর রহমান মুকুল,সদস্য সচিব সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন,সংস্থার সদস্য আলমগীর হোসেন।

এ সময় বক্তারা বলেন,অবিলম্বে আমদানি নীতি আদেশের গেজেটে নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট/ভ্যাপ ও ENDS অন্তর্ভুক্ত করতে হবে। শিশু কিশোর ও তরুণদের রক্ষায় খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সকল নেশা জাতীয় পণ্য বিক্রয় নিষিদ্ধ করতে হবে। মানববন্ধন শেষে পথচারীদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Tobacco Control Essential to Protect Public Health: State Minister for Land

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

এল নিনোর প্রভাবে ২০২৭ সালে বিশ্বে বাড়তে পারে তাপমাত্রা

নেত্রকোনায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট থেকে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

হুতি হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

তুরস্কে পর্যটকবাহী বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ