ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১১:২৫ সকাল

Link Copied!

খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলভী নগরীর খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা। তাঁর বাবা বাবুল আক্তার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা লাগে আলভীর। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলভীর খালা পরিচয় দেওয়া এক নারী জানান, তিনি এবার খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছেন। তবে দুর্ঘটনার রাতে কী কারণে তিনি বাইরে গিয়েছিলেন, তা তাঁর জানা নেই।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী পলাশ জানান, রাতে পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আলভীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Tobacco Control Essential to Protect Public Health: State Minister for Land

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

এল নিনোর প্রভাবে ২০২৭ সালে বিশ্বে বাড়তে পারে তাপমাত্রা

নেত্রকোনায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট থেকে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

হুতি হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

তুরস্কে পর্যটকবাহী বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ