ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

লক্ষ্মীপুরে পানি নিষ্কাশনের পথ না থাকায় দুশ্চিন্তায় শত শত কৃষক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ সকাল

Link Copied!

পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট ড্রেন না থাকায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের সাদুল্লার ডগি এলাকার শত শত কৃষক চরম দুশ্চিন্তায় রয়েছেন। টানা বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমে থাকায় আমনসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পানিবন্দি কৃষকদের খোঁজ নিতে ওই এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ পরিদর্শন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা কৃষকদের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনের সমস্যা সম্পর্কে জানতে পারেন।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকরা আমন ধানের চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। একসময় মাঠের চারপাশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও বাগান গড়ে ওঠায় পানি নামার পথগুলোও বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য অতিবৃষ্টিতেই ফসলের মাঠে পানি জমে যাচ্ছে।

স্থানীয় কৃষক ফারুক হোসেন, মো. কাশেম, সিরাজ ও আলী জানান, তারা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করেন। সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টিতে মাঠে পানি জমে অনেক গাছ পচে গেছে। দ্রুত স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে সামনে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

কৃষকদের সমস্যার কথা তুলে ধরে পৌর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাজাহান মাস্টার বলেন, পানি নামার নির্দিষ্ট পথ না থাকায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। শনিবার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ পরিদর্শন করেছেন। তিনি জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসকের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

পরিদর্শনের সময় পৌর ১২ নম্বর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ সাফু, বিএনপি নেতা সেলিম মোল্লা, আনোয়ার মোল্লা, আমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমন বলেন, পানি নিষ্কাশনের ড্রেন সাধারণত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) করার কথা। বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানার পর পৌরসভার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শনের জন্য বলা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প