ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রেকার উল্টে পাটুরিয়ার ৫ নং ফেরিঘাট বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুন ২০২৪, ১২:৫৫ বিকাল

Link Copied!

রেকার উল্টে পাটুরিয়ার ৫ নং ফেরি ঘাটে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনায় আটকে পড়া ট্রাক উদ্ধারে গিয়ে ওই রেকারটি উল্টে যায়। এরপর ওই রুটে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট দিয়ে ঈদে ঘরে ফিরছে মানুষ। নেই যানজট কিংবা ভোগান্তি। সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজিরহাট নৌরুটে যাত্রীর সংখ্যা কম থাকলেও, পশুবাহী যানবাহনের চাপ লক্ষ্য করা যায়।

জানা যায়, পাটুরিয়ার ৫নং ঘাটে একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে আটকে যায়। এ সময় বিআইডব্লিউটিসির রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হয়। এতে রেকারটিও উল্টে যায়। এরপর থেকে ৫নং ঘাটতি বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, সকাল ৬টার দিকে পাটুরিয়া ৫নং ঘাট এলাকায় একটি ফেরিতে যানবাহন লোড দেয়া হচ্ছিল। এ সময় একটি ট্রাক ফেরিতে উঠতে গেলে আটকে যায়। ওই ট্রাকটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির রেকর ডাকা হয়। এরপর ট্রাকটি উদ্ধারের চেষ্টার সময় রেকারটি উল্টে যায়। এ সময় কেউ হতাহত না হলেও ৫ নং ফেরি ঘাটটি বন্ধ করা হয়। তবে ওই রেকারটি উদ্ধারের জন্য আরেকটি রেকার আনার চেষ্টা চলছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি, ৩৩টি লঞ্চ ও ৪১টি স্পিডবোট চলাচল করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, আঘাতের শঙ্কা ২৮ অক্টোবর

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip