ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চালানো ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মো. শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, ‘আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাঁদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।’

ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, এখনো কোনো মামলা হয়নি। প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

No Charger, No Power Bank: realme C100 Completes Bandarban Trek with 40% Battery Still Remaining

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

বিমানবন্দর হামলার জেরে সৌদি আরবের দুই রুটে ফ্লাইট বন্ধ

স্বাস্থ্য খাতে দুর্নীতি বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী

রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত

ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই শ্রমিক নিহত

অক্টোবরের ১৫ দিনেই ডেঙ্গুতে ৯০ মৃত্যু

আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

সেপ্টেম্বর দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধানে আজ আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব দিবস

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেট বন্ধের দাবি ক্যাবের