ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

রাজশাহীতে দুই পানের বরজে আগুন, ক্ষতি প্রায় সাত লাখ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ সকাল

Link Copied!

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুইটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই চাষির প্রায় দুই বিঘা জমির পান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় এলাকায় মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। একপর্যায়ে স্থানীয়রা ‘আগুন! আগুন!’ চিৎকার শুনে ছুটে এসে দেখেন পানের বরজে আগুন জ্বলছে। সবাই একযোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় ফায়ার সার্ভিসকে ফিরে যেতে হয়।

অগ্নিকাণ্ডে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দুই চাষি দাবি করেছেন, আগুনে তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা বলছেন, চৈত্র মাসে ভালো দামের আশায় এবং আগামী ঈদের কেনাকাটার জন্য পানগুলো রেখেছিলেন।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী জানান, আগুন নিভে যাওয়ার খবর পাওয়ার পর তারা রাস্তা থেকে ফিরে গিয়েছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বলা যাচ্ছে না কীভাবে আগুন লেগেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা