ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫% শুল্কারোপ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪০ বিকাল

Link Copied!

দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫% হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, ভোজ্যতেল একটি অপরিহার্য খাদ্যপণ্য, যার সরবরাহ মূলত আমদানি নির্ভর। দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে।

তবে দেশে এক লাখ ২০ থেকে দেড় লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল (পরিশোধিত/অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশি দেশে রপ্তানি হয়ে যায়। অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫-৩০% মেটাতে সক্ষম।

এনবিআর বলছে, ‘‘দেশে উৎপাদিত রাইস ব্রান তেল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে মর্মে আশা করা যায়। এ উদ্দেশ্যে ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫% হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে।’’

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট