ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রমজানে চাল-ডাল-তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৪, ২:২৬ বিকাল

Link Copied!

রমজানে উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে চাল-ডাল-তেল মজুত করেছিল তিন ব্যবসা প্রতিষ্ঠান। এই খবরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলোকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। গত (১৮ মার্চ ২০২৪) সোমবার রাজধানীর জুরাইনে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

ওই তিন প্রতিষ্ঠান হলো- জনপ্রিয় স্টোর (ম্যানেজার নজরুল ইসলাম), মেসার্স ফরিদপুর রাইস এজেন্সি (ম্যানেজার জহিরুল ইসলাম) এবং মেসার্স আরব রাইস এজেন্সি (ম্যানেজার নিজাম উদ্দিন)। এদের মোট তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে তাদের কাছ থেকে ২৩ হাজার ২০০ কেজি চাল, ২০০০ কেজি ডাল এবং ১৫০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দণ্ডপ্রাপ্তরা তাদের অপরাধ স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে এ অপরাধ করে আসছিলেন বলে জানান।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, অবৈধভাবে পণ্য মজুতকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩