ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রমজান আগেই নওগাঁয় মুরগি-সবজির দাম আকাশছোঁয়া!

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫৪ বিকাল

Link Copied!

রমজানের বাকি আর মাত্র একদিন। নওগাঁয় ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বমুখী, বিশেষ করে মুরগি ও সবজি। এ কারণে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি খরচের চাপ পড়ছে।

নওগাঁ শহরের মুরগি বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ৩০-৪০ টাকা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি ও লেয়ার মুরগির কেজি দাম ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়ে ২৭০-২৮০ টাকায় পৌঁছেছে। মুরগি বিক্রেতা মাসুদ রানা বলেন, “খামার থেকে বেশি দামে মুরগি কিনতে হচ্ছে, সঙ্গে বাজারে চাহিদাও বেশি, তাই দাম বেড়েছে।”

সবজির দামেরও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বেগুন ৬০ টাকা, কাঁচামরিচ ১৩০-১৪০ টাকা, লেবু ৫০-৬০ টাকা, করলা ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুনের দাম ৮০-৯০ টাকা থেকে ১৩০-১৪০ টাকা, আদা ১৩০-১৪০ টাকা, পেঁয়াজ কেজিপ্রতি ৫-৭ টাকা বেড়েছে। ইফতারের অন্যতম অনুসঙ্গ খেজুর কেজিপ্রতি ৪০-৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, রমজানের আগে থেকেই দাম বাড়ায় তাদের পরিবারে খরচ সামঞ্জস্য করা কঠিন হচ্ছে। গৃহিণী জেসমিন আক্তার বলেন, “দাম বেশি হওয়ায় পরিমাণ কম করে নিতে হচ্ছে।” অন্য ক্রেতা রাকিব হোসেন বলেন, “রোজা শুরুও হয়নি, অনেক জিনিসের দাম বেড়ে গেছে। রোজার সময় আরও বাড়লে সংসার চালানো কঠিন হবে।”

পৌর কাচাবাজার সমিতির সাধারণ সম্পাদক বাদশা আলী জানান, কিছু পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে যাওয়ায় উদ্বেগের কারণ নেই এবং বাজারে সরবরাহে কোনো সংকট নেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, “বাজার সহনীয় রাখতে প্রতিদিন মনিটরিং চলছে। যদি কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে, আমরা আইনগত ব্যবস্থা নেব। ভোক্তারা অভিযোগ করলে দ্রুত তদন্ত করা হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা