ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ সকাল

Link Copied!

রবি এলিট তাদের প্রিমিয়াম পার্টনার নেটওয়ার্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানকে যুক্ত করেছে। নতুন যুক্ত হওয়া এই পার্টনাররা অটোমোবাইল, ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, স্বাস্থ্যসেবা এবং ডাইনিংসহ বিভিন্ন সেক্টরকে প্রতিনিধিত্ব করে। এখন থেকে রবি এলিট গ্রাহকরা এসব ব্র্যান্ডের পণ্য ও সেবায় সর্বোচ্চ ১৫% পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

রবি এলিটের নতুন পার্টনারদের মধ্যে রয়েছে এজি মোটরস, আকিজ এয়ার, পিএইচপি মোটরস, সোয়ান ইন্ডাস্ট্রিজ, ক্র্যাফটসম্যান, চিকিৎসা ইন্টারন্যাশনাল, বাহ, ব্লু ঢাকা, কার্নিশ, দেশিও, ফরেন লাক্সারি ওয়াচ, কাভান, ম্যাড বার্বার, র‍্যাপিড চিকেন, রোড সাইড কিচেন, তোরায়ভিনো বিডি এবং ওয়েলনেস ভেঞ্চার।

সম্প্রতি রবি আজিয়াটা পিএলসি এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে রবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে রবি তাদের এলিট গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চায়।

রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম, যার মাধ্যমে গ্রাহকরা সারা বছর জুড়ে বিভিন্ন পার্টনার আউটলেটে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা এবং আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারেন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক