ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রপ্তানি বন্ধের ঘোষণায় বাড়লো পেঁয়াজের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ মার্চ ২০২৪, ১০:৩৮ সকাল

Link Copied!

এক রাতের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় রাজধানীর শ্যামবাজারের পাইকারি বাজারে ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন প্রতি কেজিতে ১০ থেকে ১২ টাকা। পাইকারি বাজারে পেয়াজ ক্রয় এসে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা ব্যবসায়ীরা। গত (২৪ মার্চ ২০২৪) রোববার রাজধানীর পেঁয়াজের সবচেয়ে বড় আড়ত শ্যামবাজারে এমন চিত্র দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, একদিন আগেও ৪২-৪৫ টাকায় শ্যামবাজার থেকে পেঁয়াজ কিনেছেন তারা। মাত্র এক রাতের ব্যবধানেই সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০-৫৫ টাকায়।

আড়তদাররা বলছেন, পাবনা, ফরিদপুরসহ দেশের সব মোকামেই ১ হাজার ৭০০ টাকার বস্তা এখন বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।

তারা আরও জানান, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলেও তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবুও এক রাতের ব্যবধানেই দাম বাড়ল পেঁয়াজের।

ক্রেতারা বলছেন, ভারত রপ্তানি বন্ধ ঘোষণা দেওয়ার পরই তারা দাম বাড়িয়ে দিয়েছেন। যদি সত্যিকার অর্থে সংকট দেখা দেয় তাহলে এই দাম হু হু করে আরও বাড়বে।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকেই পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত। সেই সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে অনির্দিষ্টকাল করার ঘোষণা দিয়েছে দেশটি। সেই ঘোষণার প্রভাবেই এক রাতের ব্যবধানে বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা