ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যশোর সদর উপজেলায় ২ হাজার ৪৮০ কৃষক বিনামূল্যে পাবে আমন বীজ ও সার

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৪, ১:১৫ বিকাল

Link Copied!

চলতি মৌসুমে যশোর সদর উপজেলায় ২ হাজার ৪৮০ কৃষক বিনামূল্যে পাবেন আমন বীজ ও রাসায়নিক সার।প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগুলো বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রণোদনার আওতায় একজন কৃষক পাবেন ৫ কেজি রোপা আমন ধানের বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান আলী বলেন, আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র , প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তালিকা করা ক্ষুদ্র , প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষকদের আমন চাষে উৎসাহিত করতে এ প্রণোদনা দেয়া হচ্ছে।বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় সদর উপজেলায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক