
মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র্যাচেলের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপির।
মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু ও দুই প্রাপ্তবয়স্ক রয়েছেন। ঝড়ের কারণে সৃষ্ট বন্যার পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে।
ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে ওই অঞ্চলে পরিস্থিতির অবনতি ঘটে। এতে বন্যার পানি প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।