ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৬, ১০:৩৬ সকাল

Link Copied!

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে সর্বমোট ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়।

সোমবার (২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সেমাই, কসমেটিকস ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ অনুযায়ী মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় আলিফ বস্তা ট্রেডার্স অ্যান্ড চাউল ভান্ডার, কালাম স্টোর ও জোয়ার্দ্দার স্টোরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

কসমেটিকস পণ্যে মূল্য উল্লেখ না থাকা এবং লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির অপরাধে ধারা ৩৭ ও ৫২ অনুযায়ী তাসিন কসমেটিকস অ্যান্ড গিফট কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

খাদ্যে নিষিদ্ধ দ্রব্য (হাইড্রোজ) ব্যবহারের দায়ে ধারা ৪২ অনুযায়ী মিজান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা