ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে : বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ বিকাল

Link Copied!

জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) ও মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে। এটা বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা মুক্ত বাণিজ্য চুক্তি, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ও দুদেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা বলেন,বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। জাপানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। শেখ বশির উদ্দিন বাংলাদেশ জাপানের সম্পর্ককে স্বচ্ছ ও বিশ্বাসের মানদন্ডে উন্নীত উল্লেখ করে বলেন, ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরো দৃঢ় হবে।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। সুশাসন নিশ্চিত করে সরকার সে সম্ভাবনাকে কাজে লাগাতে চায়।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি বলেন,বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। ব্যবস্যা বাণিজ্য সম্প্রসারনের মধ্যে দিয়ে সেই বন্ধুত্ব আরো নিবিড় হবে। আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশই বাণিজ্য সুবিধা উপভোগ করতে পারে।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট